ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের বরেণ্য ভাষাবিদ জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ১৩৬তম জন্মবার্ষিকী পালন করেছেন সৃজনশীল গবেষণাধর্মী সংগঠন ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি কর্ম ও গবেষণা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় নগরীর জামালখানস্থ ড. মুহম্মদ শহীদুল্লাহ’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে দিবসটি পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সন্মানিত উপদেষ্ঠা বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন লিটন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গিতীকার ও সুরকার বাবু উত্তম কুমার আচার্য, মহানগর ছাত্রলীগ নেতা তরুন সমাজসেবী লিও এম আই হোসেন শাহীদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি পি এড. টিপু শীল জয়দেব, ভাইস চেয়ারম্যান ভানু চক্রবর্তী, মহাসচিব শিমুল কান্তি চৌধুরী ও অপরেশ দাশ ৷
এ সময় জ্ঞানতাপস মু শহীদুল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ৷