রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪০ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৪৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (১০ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২০ জন, কাপ্তাই উপজেলায় ৮ জন, নানিয়াচর উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৩ জন, রাজস্থলী উপজেলায় ৩ জন, বিলাইছড়ি উপজেলায় ২ জন ও বাঘাছড়ি উপজেলায় ১ জন।
আজ কাউখালী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু। এপর্যন্ত রাঙ্গামাটি ২০ জন করোনায় মৃত্যু বরণ করেন।
বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।