বান্দরবানের করোনা পরিস্থিতি!


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: যত সময় যাচ্ছে করোনা পরিস্থিতীর অবনতি হচ্ছে বলে ধারণা করছেন অধিকাংশ চিকিৎসক বিশেষজ্ঞরা।সিভিল সার্জেন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, করোনা পরিস্থিতি কিছুটা বৃদ্ধি পেলেও আগের চেয়ে নমুনা সংগ্রহ বেশি হচ্ছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে।

বান্দরবান সিভিল সার্জেন অফিসের তথ্য মতে ৯ জুলাই, ২০২১ কোভিড রিপোর্টে বলা হয়েছে বান্দরবান জেলায় কোভিড সন্দেহে এই পর্যন্ত মোট ৮০২৩ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে প্রদানকৃত নমুনার রিপোর্ট এসেছে ৭৩৮৬ জনের। কোভিড টেস্ট এর রিপোর্টে মোট ১২২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

সিভিল সার্জেন এর তথ্য মতে মোট আক্রান্তের হার শতকরা ১৬.৬২। বান্দরবানে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ= ১০৭( এন্টিজেন টেস্ট ৬৭ এবং আরটি পিসিআর = ৪০) গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা/ রিপোর্ট =৯৮ ( এন্টিজেন টেস্ট ৬৭ এবং আরটি পিসিআর = ৩১)।

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় ২৯ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে বান্দরবান সদর ১৪ জন, রোয়াংছড়ি উপপজেলায় ২ জন, লামা উপজেলায় ৪ জন, আলীকদম উপজেলায় ৪ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫জন বলে বান্দরবান সিভিল সার্জেন অফিসের তথ্যে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে কেউ মৃত্যু বরণ করেননি। এই পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১২২৮ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ আছেন ১০৮৬ জন।এই পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ৫ জন।

সিভিল সার্জেন অফিসের তথ্য মতে বর্তমানে জেলায় মোট রোগীর সংখ্যা ১৩৭ জন। যার মধ্যে সদর উপজেলা ৭৪ জন, লামা ২৮ জন, নাইক্ষ্যংছড়ি ২৫ জন, আলীকদম ৫ জন, রোয়াংছড়ি ৩ জন, থানছি ১ জন ও রুমা ১ জন। রোগীদের বেশি সংখ্যক জেলা এবং উপজেলা হাসপাতাল গুলোতে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.