রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৫ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৮৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ রবিবার (৪ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৯ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন, কাপ্তাই উপজেলায় ১০ জন, বিলাইছড়ি উপজেলায় ১ জন, কাউখালী উপজেলায় ২ জন ও নানিয়াচরে উপজেলায় ১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।