চতুর্থ দিনের লকডাউন কার্যকরে রাঙামাটি পুলিশ সুপারের অভিযান


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি চতর্থ দিনে ও লকডাউন কার্যকর করতে মাঠে পরিদর্শন করছেন রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছেন হোসেন।

তিনি বলেন, সকলে করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সহযোগীতা করছেন। সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে যার যার মত দরকারী ও নিত্য প্রোয়জনীয় কাজ সেরে ঘরে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আমি সকালে রির্জাভ বাজারের কাচা বাজার পরিদর্শন করেছিলাম। সবাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করছেন। ব্যবসায়িদের সাথেও কথা বলেছি তাদেরও ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। এখানে আমাদের ১০ টি চেকপোস্ট ও ৫টি মোবাইল টিম সার্বক্ষনিক কাজ করছে। আপনারা সকলে বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। এই কোভিড 19 সংক্রমণ ঠেকাতে সকলের সহযোগিতা কামনা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.