পাহাড় ভাঙনে হুমকির মুখে ইসলামপুর বি.আলম সরকারী প্রাথমিক বিদ্যালয়
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর বি, আলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্ধোধনের আগেই অতি বৃষ্টির কারণে পাহাড়ি মাটি ভাঙনের ফলে নির্মিত নতুন এই ভবন টি এখন হুমকির মুখে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বিদ্যালয়ের পেছনের সাইডে ইতোমধ্যে পাহাড়ের ভাঙ্গন ধরেছে। এখন থেকে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বিদ্যালয়ের নতুন ভবনটিতে পাহাড়ী মাটির চাপে দেয়াল ও অনান্য স্থাপনায় ফাটল ধরার আশংক্ষা করছেন স্থানীয় জনসাধারণ। তাদের দাবী বিদ্যালয় নির্মাণে যে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োজিত আছে তারা চাইলে ক্ষতির সম্মুখীন হতে বিদ্যালয়টিকে বাচাতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার প্রতিবেদক কে বলেন, পূর্বে জরাজির্ণ এই স্কুল ভবনটিতে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরীচালনা করে আসছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সু-দৃষ্টি পড়ায় মাননীয় প্রধান মন্ত্রীর সহায়তায় আজকে এই নতুন স্কুল ভবনটি নির্মিত হয়েছে। আমার স্কুলের ছাত্র/ ছাত্রীদের ভাল ফলাফলের কারণে আজ বিদ্যালয়টি এলাকার সকলের দৃষ্টি গোচর হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যালয়টির নতুন ভবন রক্ষার্থে উত্তর পার্শ্বে গাইড ওয়াল করা অতিব জরুরী। নয়ত প্রবল বর্ষণে পাহাড়ী পানির ঢল নেমে পাহাড়ের মাটিসহ পানি প্রবেশ করে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করিতে পারে।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন, বিদ্যালয়ের সমস্যার কথা আমি শুনেছি। আমি সরেজমিনে তা দেখতে যায়। পাহাড়ের মাটিসহ পানি এসে বিদ্যালয়ের মাঠ ভরাট হয়ে গিয়েছে। বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ভিতরে মাটি সহ পানি প্রবেশের সম্ভবনা শতভাগ। তাই জরুরী ভিত্তিতে বিদ্যালয়ের গাইড ওয়াল নির্মাণ করা জরুরী প্রয়োজন বলে আমি মনে করি।
স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় জনসাধারণ মনে করেন নব-নির্মিত এই ভবনের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার এবং চেয়ারম্যানের সহযোগিতা কাম্য।