রাঙামাটি জেলা তথ্য অফিস হতে সারা শহরে মাইকিং


চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: সন্ধ্যায় রাঙামাটি জেলা তথ্য অফিস হতে সারা রাঙামাটি শহরের অলি গলিতে গাড়ি যোগে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী কাল ২৮শে জুন ২০২১ ইং হতে ১লা জুলাই ২০২১ ইং পর্যন্ত সারাদেশের মত রাঙামাটিতে ও লকডাউন ঘোষণা।

লকডাউন চলাকালে বাস, গণপরিবহন, শপিংমল, মার্কেট, বিনোদন পার্ক, পর্যটন, রিসোর্ট ও দোকানপাঠ বন্ধ থাকবে। খাওয়ার হোটেল, রেস্টুরেন্ট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে দোকান থেকে পার্সেল বিক্রয় করা যাবে।

বেসরকারি ও সরকারী অফিসে কিছু সংখ্যক এমার্জেন্সির কাজের জন্য সীমিত কর্মচারী দিয়ে খোলা থাকবে।

রিক্সা, পণ্যবাহী গাড়ি, সংবাদ কর্মী, ঔষধ,
চিকিৎসা সরঞ্জাম ও অফিসের কর্মচারী চলাচলের লকডাউনের আওতা মুক্ত থাকবে।

লকডাউনে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর টহল দল পর্যবেক্ষণে থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.