নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত লাশ উদ্ধার!
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অদুরে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলী এলাকার সীমান্তের ৪৯নং পিলার ঢেকুবুুনিয়া গ্রামের একটি গহীন পাহাড়ের ঝিরির পাশ থেকে পরিচয়হীন অর্ধগলিত এজটি লাশ উদ্ধার করেছে পুলিশের টহল টিম।
শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই বিকৃত লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। পুলিশ জানায়, নিহত ওই পুরুষের বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।
রবিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যার দিকে ওই এলাকার গহীন পাহাড়ের ঝিরির পথে অর্ধগলিত অবস্থায় ওই পুরুষ লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই লাশটি উদ্ধার করে।
লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানায়, লাশটি পচে-গলে গেছে প্রাথমিক ধারনায় বোঝা যাচ্ছে ৭-৮ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এই অবস্থায় লাশটিকে শনাক্ত করা দুরহ ব্যাপার। স্থানীয় এলাকাবাসীরা কেউ লাশটি চিনতে পারছেন না বলে জানান।