রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৯৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (২২ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩ জন, বিলাইছড়ি উপজেলায় ১জন, কাপ্তাই উপজেলায় ১ জন, বাঘাইছড়ি উপজেলায় ৩ জন বলে জানা যায়।
বর্তমানে করোনায় আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে রাঙ্গামাটিতে করোনা সংক্রমন টেকাতে প্রশাসন শহরের বিভিন্ন উপজেলা শহরে কড়া নজরদারী ও ভ্রাম্যমান আদালতে চলমান রয়েছে।
সাধারন পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।