বান্দরবানে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষে মোবাইলে বিনামূল্যে প্রশিক্ষন কার্যক্রম
মোঃ শহিদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের লক্ষে দেশব্যাপী বিনামূল্যে ২০০ ঘন্টার গেমস ও মেবাইল এপ্লিকেশন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের একটি প্রকল্প গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত মানবসম্পদ তৈরির মাধ্যমে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন উন্নয়নে স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্যে বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত প্রশিক্ষণ কার্যক্রম সারাদেশ হতে ১০ হাজার জন তরুণ-তরুণীকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টের (ক্রস প্ল্যাটফর্ম) প্রশিক্ষণ প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় বান্দরবানে ১৫ই জুন সকাল ৯টা থেকে প্রশিক্ষন কার্যক্রম শুরু করেছে বলে জানান বান্দরবানের প্রজেক্ট কোর্ডিনেটর সাইফুল ইসলাম এবং আল মিজান।
তারা আরো জানান, প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীগণকে নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন হতে হবে এবং নিবন্ধন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবে। প্রশিক্ষণার্থীর যোগ্যতাঃ আইটি/আইটিইএস/এসডব্লিউই/সিএসই বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা বা চার বছরের স্নাতক ডিগ্রীধারীর মধ্যে ন্যূনতম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে। বর্তমানে সারাদেশে একযোগে অনলাইনে প্রশিক্ষণার্থী নিবন্ধন ও নির্বাচন চলছে।সিলেট ও চট্টগ্রাম বিভাগে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীরা আজই নিম্নের ওয়েব লিংকে ভিজিট করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.basictrainingsdmga.com
www.facebook.com/mobileappdevelopmentbd