চান্দগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা


চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে সামিয়া আক্তার (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে থানার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পুকুর পাড়ের জসিম জমিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সামিয়া আক্তার ওই এলাকার বাসিন্দা মো. নাছিরের মেয়ে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, চান্দগাঁওয়ের মৌলভী পুকুরপাড় এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আহত এক কিশোরীকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.