করোনা: রাঙ্গামাটিতে একদিনে শনাক্ত ৩ জন


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ২৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত।

আজ বুধবার (২ জুন) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে ২ জনই রাঙ্গামাটি উপজেলার ও অপর জন কাউখালী উপজেলার বলে জানা যায়।

এযাবৎ রাঙ্গামাটিতে ১০৮২১ জনের নমুনা পরীক্ষায়, ১৫৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত, তার মধ্যেই সুস্থ হয়েছে ১৪৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.