তৃণমূল মানুষের মধ্যে গরুর দুধ সম্বন্ধে জ্ঞান নেইঃ মিজানুর রহমান


কে এম রাজীবঃ প্রতিদিন একগ্লাস দুগ্ধপান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন, এ শ্লোগান নিয়ে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান। মঙ্গলবার (১জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জেলা প্রাণি সম্পদ দপ্তর, চট্টগ্রাম এর উদ্যেগে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প( এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর সহযোগিতায় এ অনুষ্ঠান পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, তৃণমূল মানুষের মধ্যে গরুর দুধ সম্বন্ধে জ্ঞান নেই।গ্রামের মানুষ গুলোকে দুধ উৎপাদনের ক্ষেত্রে বেশি বেশি গরু পালনের কথা বলা হয়েছে। আমাদের শরীরে পুষ্টি জোগাতে আমাদের প্রচুর পরিমান ডিম এবং দুধ খেতে হবে। গ্রাম ছাড়াও শহরে গরুর দুধ উৎপাদনের ক্ষেত্রে খামার করাটা জরুরী। তবে গরুর খামার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে।

জেলা প্রাণিসম্পদ কমর্কতা ডা. মোহাম্মদ রেয়াজুল হক এর সভাপতিত্বে, ভেটেরিনারি সার্জন, কোতোয়ালি চট্টগ্রামের ডা. শারমিন আক্তারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জেন ডা. শেখ ফজলে রাব্বি, এডিশনাল পুলিশ সুপার শামসুল আরেফিন, সিভাসুর বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কনজুমারস এ্সোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এস এম নাজের হোসাইন, সহকারী পরিচালক ও বিভাগীয় প্রধান খাদ্য ও পুষ্টি বিভাগ চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।এসময় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ডা. মোঃ রেয়াজুল হক।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দুধ একটি আদর্শ খাবার আয়রন ব্যতিত পুষ্টির সকল উপাদান এতে যৌক্তিক হারে বিদ্যমান। দুধের ক্যালসিয়াম সবচেয়ে কার্যকরী কম ননিযুক্ত দুধ থেকে উৎপাদিত পনির কিংবা টক দই সব বয়সের ডায়াবেটিক , উচ্চ রক্তচাপের মানুষসহ সকলই নির্দ্বিধায় খেয়ে শারিরীক সক্ষমতা অক্ষুন্ন রাখা সম্ভব। আরোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গণমাধ্যম কর্মীদের মাঝে ফ্রি দুধ বিতরণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.