মহানগর কৃষক লীগের নিজ অর্থায়নে দুস্থদের মাঝে ভালোবাসার থলে প্রদান


নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান ও করোনার ক্রান্তি লগনে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের নিজ অর্থায়নে অসহায় ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভালোবাসার থলে প্রদান করছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের পক্ষে দুস্থদের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজের উদ্যেগে, মহানগর কৃষক লীগ নেতা সন্দীপন মান্না এবং শিশির পারিয়ালের নিজ অর্থায়নে, এসময় জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের ভালোবাসা থলে উপহার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.