কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম কক্সবাজারের চকরিয়ায় পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তিন সংবাদকর্মী আদর বাহিনী এবং নয়ন বাহিনীর হাতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় স্বীকার হয়েছে। আহত সাংবাদিকরা হলেন যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিন, আমার সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্ল্যাহ ও কক্সবাজারের আঞ্চলিক পত্রিকা আজকের দেশ বিদেশ এর প্রতিনিধি মোস্তাফা কামাল। গত রবিবার ২ মে দুপুর আড়াইটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সাফারী পার্কের গেইটের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
সাংবাদিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি সহ চট্টগ্রাম বিভাগীয় জেলা ও উপজেলা কমিটি সকল সাংবাদিক নেতৃবৃন্দ। হামলার ঘটনায় দশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে ৩মে চকরিয়া থানায় মামলার এজাহার দায়ের করা হয়েছে। এবিষয়ে
অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।