আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
আনোয়ারা উপজেলায় রমজান ও ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ লা মে ) উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ইফতারের আগে বিভিন্ন ইজিবাইক, রিক্সা-ভ্যানচালকসহ পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ রাসেল, সহ-সভাপতি এন মোহাম্মদ জুনাইদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোর্শেদ মান্নান ,মনির উদ্দীন জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ, সহ-অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলমসহ প্রমুখ।