রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ৩ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৬৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে ৩ জনেই কাপ্তাই উপজেলার বলে জানা যায়।
এযাবৎ ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩২৬০২ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১৪৮৯৫ জনকে।