রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত ১ জন
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ সোমবার (২৬ এপ্রিল) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে ১ জন রাঙ্গামাটি সদর উপজেলার বলে জানা যায়।
রাঙ্গামাটিতে মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ১৪৪৭। আর সুস্থ হয়েছেন ১৩৮৯ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৭।
এযাবৎ ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩২৬০২ জনকে এবং ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ১২২১২ জনকে।