মেক এ উইশ এর পক্ষ থেকে ইফতার ও সাহরি বিতরণ


মেক এ উইশ একটি অলাভজনক সংস্থা। রমজান মাসের প্রতি শুক্রবার তারা গরিব অসহায় ভাসমান মানুষ এবং পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

তারই ধারাবাহিকতায় শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইফতার এবং সেহরি বিতরণ করে।

এই ব্যাপারে সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমেদ প্রিমন বলেন, আমি মনে করি মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই রয়েছে জীবনের স্বার্থকতা। চেষ্টা করছি এই কর্মসূচিগুলো যাতে প্রতিদিন বাস্তবায়ন করতে পারি। তার জন্য প্রয়োজন সমাজের উচ্চবিত্ত মানুষদের এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সহায়তা।
চেষ্টা করে যাচ্ছি, আশা করছি সফলতা আসবেই।

আরেকজন সহ-প্রতিষ্ঠাতা সাদমান পাশা বলেন, এসব অসহায় মানুষের আহারের ব্যবস্থা করেই থেমে যেতে চাই নাহ। তাদের ৫ টি মৌলিক চাহিদা পূরোনেও কাজ করে যেতে চাই সবসময়। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতাই কাম্য।

সংস্থাটির একজন স্বেচ্ছাসেবক রাকিবুল হাসান রুদ্র জানান, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আমাদের কার্যক্রম আরো বড় পরিসরে করতে। আমাদের উপর আস্থা রাখুন, সহযোগিতা করে যান ইনশাআল্লাহ মানুষের জন্য ভালো কিছু করতে পারব।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.