রাউজানে অটোরিকশা উল্টে যাত্রী নিহত
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (৫৭। তিনি উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা ও একটি টেইলার্সের মালিক ছিলেন।
শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নোয়াপাড়া এলাকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায় বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাউজান উপজেলা থেকে অটোরিকশা উল্টে আহত এক ব্যক্তিকে সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে।’