আমরা পরিবহন মালিক শ্রমিকরা কেউ প্রধানমন্ত্রীর নির্দেশের উর্ধ্বে নয়: হাজী ইউনুস


কে এম রাজীবঃ বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ বাস ও মিনিবাস মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাজী ইউনুস কোম্পানী বলেছেন, দেশে স্বার্থে, দেশের মানুষের কল্যাণে আমাদের পরিবহন শ্রমিকরা সরকারি নির্দেশনা মানতে সব সময় প্রস্তুত। আমরা যারা বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি তারা কেউ জননেত্রী শেখ হাসিনার নির্দেশের উর্ধ্বে নয়। শত কষ্টের মধ্যেও আমরা পরিবহন মালিক শ্রমিকরা তাঁর আদেশ মেনে চলবো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাকলিয়া বড় কবরস্থান এলাকায় হাজী ইউনুস কোম্পানীর নিজ বাস ভবনে তাঁর মায়ের ফাতেহা অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। এসময় তিনি ৮৫০ জনকে সেহেরীর খাবার বিতরণ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের মাধ্যমে আমাদের পরিবহন চলে। শ্রমিক ছাড়া আমরা অচল। বর্তমানে সরকার ঘোষিত লক ডাউনে আমরা পরিবহন মালিকদের চেয়ে শ্রমিকদের খুব কষ্ট হচ্ছে, তবুও যথাযথ ভাবে পালন করে যাচ্ছে লক ডাউন। আমি শ্রমিকদের পক্ষ হয়ে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাবো, যাতে শ্রমিকদের পরিবার পরিজনের কথা বিবেচনা করে যেন আর্থিক সহায়তা প্রদান করেন। এমনিতে বিএনপি জামাতের জ্বালাও পোড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্থ পরিবহন মালিকদের সহযোগিতা করায় আমরা মালিক পক্ষ প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। এসময় মালিক শ্রমিক ছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ইউনিট কমিটির মোঃ হারুন, জাহাঙ্গীর আলম রানা, মোঃ ইকবাল, মোঃ সাগর আলীসহ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.