এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন চকবাজার থানা ছাত্রলীগ
করোনার এ ক্রান্তিকালে স্বাস্থবিধি মেনে হেফজে খানা ও এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন তানভীর।
শনিবার (১৭ এপ্রিল ) নগরীর দেওয়ান বাজার ডি সি রোডস্থ মদিনা মসজিদে এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন মসজিদের ইমাম, মোয়াজ্জেম সহ অন্যান্যরা।
ইফতারের বেশ কিছুক্ষণ আগে আয়োজনস্থলে আসেন জসিম উদ্দিন তানভীর। এসময় ইফতার মাহফিলে অংশ নেওয়া এতিম শিশুদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন জসিম উদ্দিন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।