দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮১৯
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। একই সময়ে দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এর আগে গতকাল সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল।
রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।