করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নওফেল
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন তিনি।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৯ মিনিটে চমেক হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।