গণপরিবহনে অভিযান: সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ বাস চালককে জরিমানা


সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ বাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত যাত্রী, বেশি ভাড়া আদায় ও সিটি করপোরেশনের বাইরে যাত্রী পরিবহনের দায়ে তাদের ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত সেতু এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বুধবার থেকে মহানগর এলাকায় গণপরিবহন চলাচল করার কথা থাকলেও সরজমিন দেখা যায় কিছু চালক সরকারি নির্দেশনা উপেক্ষা করে নগরের বাইরে বিভিন্ন জেলা উপজেলায় যাত্রী পরিবহন করছে। গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে। যার ফলে ৫ বাসচালক ও ১ মিনিবাস চালককে অর্থদণ্ড করা হয়।

তিনি বলেন, নগরে অনেক বাসে আসনের চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে দেখা যায় এবং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যার ফলে কয়েকজন বাসচালকে অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে সরকারি বিধিনিষেধ প্রতিপালন করে।পাশাপাশি মাস্ক না পরার কারণে ১০ যাত্রীকে অর্থদণ্ড করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.