আনোয়ারায় প্রশাসনের অভিযান, লকডাউনের প্রথমদিনে ৫৪ হাজার টাকা জরিমানা
লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানায় আনোয়ারায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় তাদের কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার সদর ইউনিয়ন, কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
এই সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা জরিমানা করতে চাইনা। করােনাভাইরাস প্রতিরােধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং করােনাভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।