রাঙ্গামাটিতে নতুন করে সাতজনের দেহে করোনা শনাক্ত


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৯৪ জনের দেহে করোনা পরীক্ষা করে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) রাঙ্গামাটির সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য দেওয়া হয়।

নতুন আক্রান্ত সাতজনের মধ্যে ৫ জনের বাড়ি রাঙ্গামাটি সদরে অপর দুজনের বাড়ি কাপ্তাই বলে জানা যায়।

সূত্রে জানা যায় আজ পর্যন্ত ৮১২৮ জনের দেহে পরীক্ষা করে তার মধ্যে শনাক্ত হয়েছে ১৩৫৭ জন, সুস্থ হয়েছে ১২৭২ জন, এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন।

প্রসঙ্গত গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সর্বশেষ চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নয় হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.