সিএমপি’র অপরাধ সভায় সদস্যদের পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) ফেব্রুয়ারি ২০২১ এর মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ মার্চ) সকাল ১০ টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
সভায় ফেব্রুয়ারী-২০২১ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যকে নগদ ১ লক্ষ ৬৮ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসা সহায়তা হিসেবে সিএমপি’র সেবা তহবিল হতে নগদ ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় ফেব্রুয়ারী-২০২১ মাসে শ্রেষ্ঠ বিভাগ ও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে পুরস্কৃত হয়েছেন, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোঃ শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছেন অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই মোবারক হোসাইন, কর্ণফুলী থানা, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই জয়নুল আবেদীন, কোতোয়ালী থানা ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (ওয়ারেন্ট তামিলকারী) হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই রনেশ বড়ুয়া কোতোয়ালী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ।