মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সিএমপি’র টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
কে এম রাজীবঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ (মুজিববর্ষ) উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন আয়োজিত “পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৪ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটের সময় মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে এবং বায়েজিদ স্টীল এর সহযোগিতায় দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।