কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু’র মৃত্যুতে চকবাজার থানা ছাত্রলীগের শোক প্রকাশ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের পরপর ৭ বার নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকবাজার থানা ছাত্রলীগ।
চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ইরাক ও সাধারণ সম্পাদক জি এম তাওসীফ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।