বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করেই দেশকে এগিয়ে নিতে হবে: অধ্যাপক ডা.ইসমাইল খান


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ” বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক সেমিনারে মুখ্য আলোচক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  ভিসি অধ্যাপক ডা. ইসমাইল  খান বলেন , বঙ্গবন্ধুর নৈতিক ও দেশপ্রেমের আদর্শ বঙ্গবন্ধু কর্মক্ষেত্রে যে ভাবে স্বাক্ষর  রেখে গেছেন তা অনুসরণ করলেই আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

নিজেদের দেশপ্রেমিক মনে করা যাবে। আমরা আমাদের কর্মে ও  চেতনায় তার প্রতিফলন করতে পারলেই দেশের প্রতি দায়িত্ব পালন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ লালন ও কর্মক্ষেত্রে প্রতিফলন করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  আমাদের সবাইকে এই সোনার বাংলা বিনির্মানে একসাথে কাজ করতে হবে।

এছাড়া সেমিনারে আলোচনা করেন বিআইটিআইডি এর পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন , পরিচালক অর্থ মাসুদুর রহমান, রেজিস্টার ( ভারপ্রাপ্ত ) ডা. হাসিনা নাসরিন , উপ- পরিচালক পরিকল্পনা ও  উন্নয়ন ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিআইটিআইডি এর উপ পরিচালক ডা. বখতিয়ার আলম।সেমিনার পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ।

এছাড়াও সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয়  ভিসি অধ্যাপক ডা. ইসমাইল  খান এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.