জন্মশতবর্ষে মুজিববর্ষ আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনে সিএমপি
কে এম রাজীবঃ “শান্তি-শান্তি নয় যুদ্ধ, বিতর্কে হই পরিশুদ্ধ” এ স্লোগানকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) উত্তর বিভাগের আয়োজনে শুরু হলো মুজিববর্ষ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২১।
সোমবার (১৫ মার্চ) সকাল ১১ টায় নগরীর শিল্পকলা একাডেমীতে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আগামী ২০ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতায় নগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটির সম্পাদনা ও কারিগরি সহযোগিতা করছেন দৃষ্টি চট্টগ্রাম, পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব মোঃ ইয়াকুব স্বত্বাধিকারী ইউসুফ শিপিং লাইনস বলে জানা যায়।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, নিতাই কুমার ভট্টাচার্য, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।