ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে


সারা দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। দিনে দিনে করোনা সংক্রমণ বাড়তে থাকলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ মার্চ) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরও কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়।

তবে এরপর থেকে তা বাড়তে থাকে। আজ শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.