শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে থিয়েটারে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠান


মুজিব শতবর্ষ উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে চারটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক কবি ও সাংবাদিক শুকলাল দাশ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শিরীণ আখতার, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, হাটখোলা ফাউন্ডেশনোর সহ সভাপতি কাজী রুনু বিলকিস।

উক্ত অনুষ্ঠানে সকলকে যথা সময়ে উপস্থিত থেকে মহতী আয়োজনটি সফল করার আহবান জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষে কবি কবি রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহাম্মদ ও কবি আজিজ কাজল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.