মুজিববর্ষের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমাদের সঠিক পথে এগিয়ে যাওয়া: ড. ইফতেখার
কে এম রাজীবঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০-২১ সাল উপলে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। এ উপলে মুজিববর্ষকে ঘিরে বঙ্গবন্ধু শিা ও গবেষণা ফাউন্ডেশনের সহযোগীতায় ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর ঘোষণা দিয়েছেন।
সোমবার (১ মার্চ) সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় সংগঠনের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, মৃণাল কান্তি দাশ এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাছনী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, মুজিববর্ষে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের সঠিক পথে এগিয়ে যেতে হবে। জঙ্গি, সন্ত্রাস, মাদক ও গুপ্তচরদের নির্মূল করতে হবে। যারা দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের চিহ্নিত করে তাদের ব্যবস্থা নিতে হবে।
বক্তারা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলে ২ মার্চ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঐতিহাসিক ৭ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা, ২৫ মার্চ কালরাত্রি উপলে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, ১৭ মার্চ শিশু দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচী সমাপ্ত হওয়ার ঘোষণা প্রদান করেন।
এতে আরও বক্তব্য রাখেন, বিজয়’৭১ এর প্রচার সম্পাদক খোকন মজুমদার রাজীব, উত্তম কুমার আচার্য্য, সহ প্রচার সম্পাদক মোঃ আনিসুর রহমান ফরহাদ, অর্থ সম্পাদক উত্তম কুমার দে, বেলাল হোসেন উদয়ন, আব্দুল খালেক খান আবু তাহের, ডা. মাহমুদুল হাসান, ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. এস এম কামরুজ্জামান, জয় উদ্দিন জয়, সজল দাশ, সবিতা বিশ্বাস, শেলী বড়ুয়া, ওমর ফারুক, মোঃ আবদুর নুর, শফিউল আলম টিকু প্রমুখ।