বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে ১০ কোটি ভ্যাক্সিন নিশ্চিত করেছে। কোন রকম অনিয়ম ছাড়া সারা দেশে প্রত্যেক জেলা উপজেলায় প্রতিদিন দুই থেকে আড়াই লক্ষ মানুষ ভ্যাক্সিন নিচ্ছে।
আজ ২৪ ফ্রেব্রুয়ারি সকাল থেকে বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে “বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাক্সিন নিবন্ধন” কার্যক্রম শুরু হয়েছে।
বাকলিয়া থানার ওয়ার্ড সমূহের সাধারণ মানুষের সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সম্পর্কে যে কোন তথ্য জানাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানা ছাত্রলীগ।
এতে উপস্তিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রলীগ এর আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান (মিজান), যুগ্ন-আহ্বায়ক গিয়াস উদ্দিন রনি, লক্ষন দাশ, ফাহিম চৌধুরী, ইউসুফ হোসেন সম্রাট,ওমর সায়েম।সদস্য-মো:সামির, ফজলুল হক রিসাদ, আমজাদুল আলম সিফাত, মাঈনুল ইসালাম, গিয়াস উদ্দিন, সনজিত ঘোষ, সৈয়দ তানজিম ফাহিম, সাইফুজ্জামান আবির, তোফাজ্জেল হোসেন রোকন, কাজী মোসলে উদ্দিন,আকবর খান, তানভীর ইসলাম সহ প্রমূখ।