রাঙামাটিতে ইউপি সদস‌্যকে গুলি করে হত্যা


রাঙামাটির বাঘাইছড়িতে সরকারি অফিসের ভেতরে ঢুকে গুলি করে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস‌্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সমর বিজয় চাকমা (৪০) বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস‌্য। তিনি জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, দুপুরে উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন সময় বিজয় চাকমা। এসময় মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.