সিএমপি’র আরেক পুলিশ সদস্য করোনায় মৃত্যু


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানাধীন নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত মোহাম্মদ সাহেব আলী (৫৭) নামের এক কনস্টেবল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানা যায়, মোহাম্মদ সাহেব আলী গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখ সরকারি দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জানুয়ারি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস পরীক্ষা করা হলে তিনি কোভিড ১৯ পজিটিভ শনাক্ত হন।

মোহাম্মদ সাহেব আলী ১৯৮৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন পুরান আদালত পাড়া এলাকায়। সেখানে আত্মীয় স্বজন ছাড়াও পুলিশ সদস্যদের অংশগ্রহণে তাঁর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০২(দুই) কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.