বাকলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


কে এম রাজীবঃ নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড ভরা পুকুর পাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রীতম দে (৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত প্রীতম ডিসি রোডস্থ আফগান মসজিদ এলাকার হক সাহেবের কলোনীর ভাড়াটিয়া উত্তম দে’র ছেলে বলে জানা যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত প্রীতম তার মা রত্না দে’র সাথে ভরা পুকুর পাড়স্থ আমিন উল্লাহর বাপের বাড়ি আব্দুল গনির কলোনীতে ক্ষুদ্রঋণ সমিতির বিষয়ে মিটিংএ যাওয়ার পর, এক পর্যায়ে প্রীতম পানি খাওয়ার জন্য কলোনীতে থাকা ডীপ টিউবওয়েলএ পানি পান করতে গেলে এতে ডীপ টিউবওয়েলএ মোটরের সাথে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মৃত্যু বরণ করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.