কর্ণফুলীতে ডুবলো যাত্রীবাহী নৌকা


চট্টগ্রাম নগরের বোট ক্লাবের পাশে কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। 

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাবের পাশের একটি ঘাট থেকে কর্ণফুলী নদীতে যাত্রী পারাপার করত কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকাটি। ১২ থেকে ১৫ জন যাত্রী তোলা হতো নৌকায়।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, কর্ণফুলী নদীর ওয়াটার বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী নৌযান ডুবে যাওয়ায় সেখানে উদ্ধার অভিযানে থাকা টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। এরপর আরেকটি টিম পাঠানো হয়েছে। নৌবাহিনীর টিমও আসছে। আর ডুবে যাওয়া নৌকাটি ভেসে উঠেছে। যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.