মারমা পাড়া জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত আজরা মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া ১৭ ও ১৮ ফেব্রুয়ারি
বাংলাদেশের থেরোবাদী বৌদ্ধ দের আদর্শের মর্ক্তির প্রতিক, রাঙামাটি সদর উপজেলাধীন ১নং জীবতলী ইউনিয়নের অন্তরগত ধনপাতা মারমা পাড়া জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ্য আজরা মহাথেরো ২৯ বর্ষা ৮৩ বৎসর বয়সে নিরব সাধক সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন গত তিন মাস আগে।
তার পারলৌকিক সদগতির মঙ্গার্নাথে বৌদ্ধ ধর্মের রীতিনীতিতে ধর্মীয় আচার পূর্ন্য কর্ম সম্পাদনের জন্য আগামী ১৭ ও ১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী মারমা পাড়া জেতবন বৌদ্ধ বিহারের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান উদযাপন হবে।
কমিটি ও দাযক দায়িকা বৃন্দ ধর্মীয় অনুস্টানের আয়োজন করা হয়। এতে সভাপতিন্ত করবেন,ভদন্ত পামোক্ষা মহাথেরো। অধ্যক্ষ চিংম্রং বৌদ্ধ বিহার, মহাসংঘ রাজনিকায় মার্গে নায়ক কাপ্তাই ইউনিয়ন, কাপ্তাই উপজেলা, রাঙামাটি পার্বত্য জেলা।
প্রধান ধর্মদেশক, ভদন্ত ড,জীনবোধি মহাথেরো, চেয়ারম্যান প্রাচ্যভাষা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।প্রধান সমন্বয়ঃ ভদন্ত উত্তমা মহাথেরো (বি,এ,বি,এড,এম,এড) অধ্যক্ষ্য ওয়াক ছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহার ও সিনিয়র শিক্ষক কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মানিক ছড়ি, খাগড়াছড়ি।
এতে আরো উপস্থিত থাকবেন ১১৮নং ধনপাতা মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, ১নং জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারীসহ গন্যমান্য গুনি জন প্রমুখ।