বন্দরনগরী চট্টগ্রামের ফ্যাশন ও মিডিয়া জগৎ এখন অনেক সমৃদ্ধ: বিবি রাসেল


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের সুপার মডেল, ফ্যাশন আইকন বিবি রাসেল বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের ফ্যাশন ও মিডিয়া জগৎ এখন অনেক সমৃদ্ধ। ফ্যাশনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি উপস্থাপন করা যায় সেটা প্রমাণ করেছেন চট্টগ্রামের ডিজাইনাররা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি)রাতে চট্টগ্রাম ক্লাব হলরুমে ইংরেজী কর্পোরেট ফ্যাশন অ‌্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন স্পেলবাউন্ডের উদ্বোধন এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিবি রাসেল এই মন্তব্য করেন।

টিএসবি কমিউনিকেশনের উদ্যোগে জমকালো আয়োজনের স্পন্সর ছিলো জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড ওয়েস্টওড বাই এমজেএ. রিথব, ফিট এলিগেন্স, আর্ট, স্টাইল ফেব্রিকস, মেঘরোদ্দুর,সায়মা’স ক্রিয়েশনস, শেঠ প্রপার্টিজ লিমিটেড ও জান্নাত ফাউন্ডেশন, জেইন মিরর।

জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধূরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জনপ্রিয় কর্পোরেট ব্যক্তিত্ব র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লি. এর সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, শেঠ প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর সোলাইমান আলম শেঠ, চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, উইমেন চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, চিত্র নায়ক ফেরদৌসসহ আরও অনেকে।

টিভি অভিনেত্রী তানভীন সুইটি, আর্ট এর স্বত্বাধিকারী মামুন চৌধুরী, রিথব এর ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী, ইকবাল মোহাম্মদ তারেক,ওয়েস্টওড বাই এম জে’র ফাউন্ডার জয়নুল আবেদীন, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, নাসরিন সরওয়ার মেঘলা, সায়মা সুলতানা, জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসেস জান্নাত।

এছাড়া, নগরীর বিভিন্ন পর্য়ায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— স্পেলবাউন্ডের সম্পাদক মোহাম্মদ গোফরান। অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশের জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম টিএসবি কমিউনিকেশন।

অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামে তারকা মডেলদের অংশগ্রহণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ফ্যাশন প্যারেড অনুষ্ঠিত হয়। ফ্যাশন শো’র কোরিওগ্রাফার ছিলেন আশিকুর রহমান পনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.