মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি সম্মাননা প্রদানে সিএমপি কমিশনার


কে এম রাজীবঃ মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০১৯ এর ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী তুলে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

বুধবার (১০ ফেব্রুয়ারি) নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্সের সদর দফতরের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এ সম্মাননা ও সম্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে কমিশনার ২০১৯ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় ভালো ফলাফলকারী পুলিশ সদস্যদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের হাতে এই পুরস্কার তুলে দেন। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হলেও বর্তমানে করোনাকালীন সময়ের কারণে সংশ্লিষ্ট ইউনিট ভিত্তিক আলাদাভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

এ বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী ১৮ জন শিক্ষার্থীর হাতে সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার টাকার আর্থিক সম্মাননা, সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.