চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মো. এনামুল সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন


কে এম রাজীবঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদ প্রার্থী এড. এনামুল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এড. আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট শেষে গণনার পর ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার এড. মোহাম্মদ হুমায়ুন আক্তার। প্যানেলে ৪ হাজার ৪০২ ভোটের মধ্যে ৩ হাজার ৪২৩ ভোট প্রদানের মাধ্যমে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে পদে ৬ জন এবং সদস্য ৭ জন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে পদে ৩ জন ও সদস্য ৩ জন নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

ঘোষিত ফলাফলে জানা যায়, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এড. মোঃ এনামুল ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এড. আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এড. এ এইচ এম জিয়াউদ্দিন ১ হাজার ৯৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এড. সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১৮ ভোট। এবং সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনীর চৌধুরী টিপু পেয়েছেন ৭২০ ভোট।

এতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদের এড. সৈয়দ আনোয়ার হোসেন। সহ সভাপতি আইনজীবী সমন্বয় পরিষদের এড. আলী আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সসম্পাদক এড. মোহাম্মদ আবদুল আল মামুন, অর্থ সম্পাদক এড. এস. এম. অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক এড. মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক(আই, টি) তে আইনজীবী ঐক্য পরিষদের এড. মাহমুদুল আলম চৌধুরী মারুফ নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এড. ফাতেমা নার্গিছ হেলনা, এড. এস এম আরমান মহিউদ্দিন, এড. আবু নাসের রায়হান, এড. সাহেদা বেগম, এড. খায়রুন নেছা, এড. জোহরা সুলতানা মুনিয়া এবং এড. মোমেনুর রহমান।
এছাড়া আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এড. মারুফ মোঃ নজিবুল আলম, এড. নুর কামাল, ও এড. মোঃ সারোয়ার হোসেন লাভলু।

নির্বাচনে আইনজীবীদের ৪টি সংগঠনের ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪ হাজার ৪০২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৪২৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবী সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ ১৯টি পদে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া অন্য দুটি প্যানেল সমমনা আইনজীবী সংসদ ১ টি এবং সাধারণ আইনজীবী কল্যাণ পরিষদে মোট ১ টি সহ মোট দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে।

উল্লেখ্য, ১৮৯৩ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।তারই ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২১।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.