নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত হাশেম- জিয়া- মামুন পরিষদের প্রার্থী ও সমর্থকরা


কে এম রাজীবঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ধারাবাহিক উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে ও পেশাগত মর্যাদা সুনিশ্চিত করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের চেতনাবাহী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশের আইনজীবীদের বৃহত্তম সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত ” হাশেম-জিয়া-মামুন” পরিষদের প্রার্থী ও সমর্থকরা।

নির্বাচনে হাশেম, জিয়া ও মামুন পরিষদে সভাপতি পদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি ও সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবু মোহাম্মদ হাশেম।সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর সেচ্ছা সেবক লীগের আহবায়ক, বর্তমান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন। সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন এড. মোহাম্মদ আবদুল আল মামুন।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে এড. মোঃ সেকান্দর চৌধুরী, সহসভাপতি পদে এড. আলী আশরাফ চৌধুরী, অর্থ সম্পাদক পদে এড. এস এম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে এড. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে এড. মোঃ মনজুরুল আজম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ( আই, টি) পদে এড. হাদীস মোঃ হাম্মাদ উল্লাহ, নির্বাহী সদস্য পদে এড. আবু নাসের রায়হান, এড. ফাতেমা নার্গিছ হেল না, এড. গাজী মোঃ শওকত হোসাইন, এড. কাজী শোয়াইব-উর-রশিদ সিদ্দিকি, এড. খায়রুন নেছা, এড. মোমেনুর রহমান, এড. রহিম উদ্দিন, এড. সাহেদা বেগম, এড. এস এম আরমান মহিউদ্দিন ও এড. জোহরা
সুলতানা (মুনিয়া)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.