জেলা প্রশাসককে ইংরেজি লিখা সাইন বোর্ড অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদানে বিজয়’ ৭১


মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’ ৭১ এর পক্ষে নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ইংরেজী হরফে লিখা সাইন বোর্ড অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান করছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারক পত্রে উল্লেখ করা হয় চট্টগ্রামের শত শত প্রতিষ্ঠানের নামফলক ছোট করে বাংলায় নিচে লিখা থাকলেও ইংরেজীতে লিখা রয়েছে বড় আকারে যাহা দেশের সংবিধান ও মাননীয় উচ্চ আদালতের প্রচলিত আইন সরাসরি লংঘন বলে দাবি করেন নেতৃবৃন্দরা। ১৯৭৪ সালের ২৫ নভেম্বর বঙ্গবন্ধু জাতি সংঘে বাংলা ভাষায় বক্তব্য দিয়ে বাংলা ভাষা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। কিন্তু দেশে এখনো সর্বস্তরে বাংলার প্রচলন হয়নি। এছাড়া ১৯৭৫ সালের ১২ মার্চ বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থাকাকালীন সরাসরি অফিস, আদালতের দাপ্তরিক কাজে বাংলা ভাষা প্রচলনে সরাসরি প্রজ্ঞাপন জারি করেন। তাতেও কাজ হয়নি। ১৯৮৭ সালের ৮ মার্চ বাংলা ভাষা আইন পাশ আইন বাস্তবায়ন না হওয়ায় একটি রিটের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারী মহামান্য হাই কোর্ট বাংলা ভাষা আইন ১৯৮৭ এর বাস্তবায়ন আদেশ দেন। পরবর্তী সময়ে বাংলা ভাষা সরকারি দপ্তরে চালু করেও ইংরেজীর ব্যবহার এখনো চালু রয়েছে বলে উল্লেখ করে, স্মারকলিপিতে অবিলম্বে এর যথাযথ ব্যবস্থা ও ইংরেজী হরফের লিখা সাইন বোর্ডগুলো অপসারণের দাবী জানান নেতৃবৃন্দরা।

এসময় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিজয়’ ৭১ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, সভাপতি সজল কান্তি চৌধুরী, স্থায়ী কমিটির কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, স্থায়ী কমিটির কো চেয়ারম্যান লায়ন ডা: আর.কে রুবেল, সংগঠনের সাধারণ সম্পাদক মো: কুতুব উদ্দিন, মো: সেলিম, ডা: এস.এম. কামরুজ্জামান, ডা: মনির আজাদ, অধ্যক্ষ এম. সোলাইমান কাসেমী, প্রচার সম্পাদক খোকন মজুমদার রাজীব, বরুন কুমার আচার্য্য বলাই, ফরহাদ হোসেন ও রোপী দাশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.