নগরীতে চোলাই মদ, ১টি পিকআপ সহ আটক ৩
কে এম রাজীবঃ নগরীতে অভিযান চালিয়ে ১হাজার২০ লিটার চোলাই মদ, ১টি পিকআপ, মোঃ আলমগীর (২৪) মোহাম্মদ হোসেন (২০) ও মোঃ দেলোয়ার (২৪) নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার সময় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার হাজী বিরিয়ানী দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর এর উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক এর নির্দেশনায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে, চান্দগাঁও থানার নৈশ মোবাইল টিম ৩১ সহ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি ভোর সাড়ে ৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাস্থ হাজী বিরিয়ানী দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ টি পিকআপ গাড়ী, ১ হাজার২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ মোঃ আলমগীর (২৪), মোহাম্মদ হোসেন (২০) ও মোঃ দেলোয়ার (২৪)দের কে গ্রেফতার করেন। উক্ত দেশীয় তৈরি চোলাইমদ সমূহ প্লাষ্টিকের তৈরি সাদা স্যালাইনের প্যাকেট ও পলিথিনের মধ্যে রাখা হয়েছিল। এমতাস্থায় তাদের গ্রেপ্তার করা হয়বএবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।