কেন্দ্রে সংঘর্ষ: বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল আটক


চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পাথরঘাটার কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনায় ৩৪ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ তাকে আটক করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে। এরপর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করে পুলিশ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.