নির্বাচন কমিশনের আদেশে পাঁচ থানার পরিদর্শককে রদবদলে সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বদলির এ আদেশ প্রদান করেন বলে সিএমপি সূত্রে জানা যায়।
জানা যায়, রদবদলে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে কোতোয়ালী থানায়, কোতোয়ালীর থানার মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানায়, চকবাজার থানার মুহাম্মদ রুহল আমীনকে বাকলিয়া থানায়, চাঁন্দগাও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায়, ডিবি-উত্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে চাঁন্দগাও থানার ওসি পদে বদলি করা হয় এবং ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ওসি রদবদলের বিষয়ে সিএমপি’র উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, নির্বাচন কমিশন ঢাকার একটি চিঠির আলোকে কোতোয়ালী, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার ও চাঁন্দগাও থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার স্মারকের আলোকে সিএমপির উল্লেখিত পুলিশ পরিদর্শককে বদলি করা হলো।