আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে জেলা কর্মসংস্থানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সবধরনের প্রস্তুতি সম্পন্য করেছে চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান দপ্তর। ‘‘ মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামে ‘স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০।
এ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম এর তত্ত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম কর্তৃক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদযাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
দিবসটির কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সরকারি কার্যভবন-২, আগ্রাবাদ, চট্টগ্রামে সকাল ১০ টায় অভিবাসী দিবস-২০২০ ও অনলাইন ফ্লাটফর্মে অভিবাসী তথ্য মেলার উদ্বোধন। সকাল ১০ টা হতে সাড়ে ১১ পর্যন্ত ‘‘কোভিড-১৯ মহামারী কালীন অভিবাসন প্রেক্ষাপট ও করণীয় ’’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা। অনলাইনে কুইজ প্রতিযোগিতা, প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ, কোভিড-১৯ ও অন্যান্য কারণে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও ১৮ ডিসেম্বর’ ২০২০ তারিখে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে আগমন ও বহির্গমনকালে সম্মানিত অভিবাসীদেরকে আগমনি ও বিদায় সম্ভাষণ জ্ঞাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (সকল) , চট্টগ্রাম এর নেতৃত্বে উপজেলায় কর্মসূচি বাস্তবায়িত হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. রশিদুল হক, পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেটিটিসি অধ্যক্ষ বেগম নওরিন সুলতানা,
মহিলা টিটিসি অধ্যক্ষ বেগম আশরিফা তানজীম, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা এবং বায়রা’র প্রতিনিধি জনাব এমদাদ উল্লাহ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইপসা, বিলস, ব্র্যাক মাইগ্রেশন, বিটা, ঘাসফুল, কারিতাস এর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। অভিবাসী ও তাঁদের পরিবারসহ সকলকে দিবসের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।